সিলেটে গোয়াইঘাটে নিজ শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে সিদ্দিক আহমদ (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৬ আগস্ট) সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিদ্দিক আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামের (ঢেউনগর) মৃত মনসব আলীর ছেলে।
সিলেটের দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান,
পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ মে রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের শ্বশুরবাড়িতে স্ত্রী আলিমা বেগমকে ছুরিকাঘাত করেন সিদ্দিক আহমদ।
মেয়ের চিৎকার শুনে শাশুড়ি ফুলতেরা বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন সিদ্দিক।
এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী আলিমা। এ ঘটনায় আলিমার বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক খালেদ মিয়া।
২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এ মামলার ২১ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন:
- বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত গৃহবধূর মৃত্যু
- নরসিংদীতে রাজনৈতিক সংকট নিরসনে সুজন মানববন্ধন
- রাজধানীর মিরপুরে বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের
- রংপুর নগরীতে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
- মদসহ গ্রেফতার করার কারণে শাবিপ্রবির দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার

Comments are closed.