বাজারে দিন দিন মাছ, মাংস ও সবজির দাম বাড়ছেই। বিশেষ করে সবজির দাম অনেকটা আকাশছোঁয়া।
অধিকাংশ সবজি ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
বাজারে কাঁকরোলের কেজি ৯০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮০, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, টমেটো ৪০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া লাউ প্রতি পিস ৮০ টাকা ও কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে আসা তোফায়েল বলছেন, মাছ মাংস বাড়তি দামে কেনার পর ভেবেছি দাম কিছুটা কম পাব।
কিন্তু কাঁচাবাজারে এসে দেখি সবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
দাম বাড়ার বিষয়ে সবজি বিক্রেতা সাকিব বলেন, তীব্র গরমে সবজির সরবরাহ কম।
আগের তুলনায় বাজারে সবজি কম আসছে। এ ছাড়া অনেক সবজির মৌসুম শেষ দিকে হওয়ায় দাম বাড়তি।
তিনি বলেন, পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। দাম বাড়তির কারণে বিক্রিও কমে গেছে।
আরও পড়ুন :
- রফতানি উন্নয়ন ইপিবির সনদপত্রে মিলবে নগদ সহায়তা
- নিতাইগঞ্জে সেই ভবন মালিকের বিরুদ্ধে মামলা
- কানাডায় অ্যাপার্টমেন্টে বাংলাদেশি ছাত্রের লাশ
- ফরিদপুর এ কুসুম ফুল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে
- রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

Comments are closed.