বেশ অনেক বছর প্রেক্ষাগৃহে নেই আমির খান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর তার আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে বেশ আশাবাদী অভিনেতা। আশায় বুক বেঁধেছেন অনুরাগীরাও।
ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই নানা বিতর্কে শিরোনামে এসেছেন আমির। এবার সিনেমা মুক্তির আগেই বেঁকে বসে নেটপাড়ার একাংশ!
আগামীকাল ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’। এরমধ্যে অ্যামাজন প্রাইমের বড় অংকের প্রস্তাব ফেরালেন আমির খান। সিনে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে মুক্তির আগে নাকি লোকসানই করে বসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, আমিরের ছবিটির স্বত্ত্ব কিনতে চেয়েছিল অ্যামাজন প্রাইম। তার বিনিময়ে ১২০ কোটি রুপি দিতে চেয়েছিল বিশ্বব্যাপী জনপ্রিয় এই ওটিটি সংস্থাটি। তবে তাতে নাকি রাজি হননি আমির।
ফের চাঙ্গা হবে বি-টাউন, এই আশায় প্রেক্ষাগৃহে মুক্তি চান অভিনেতা।
সিতারে জমিন পর’ সকলের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ দিয়ে প্রায় ৩ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন আমির খান। আর এস প্রসন্ন পরিচালিত এ ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডি সুজা। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’-তে।

One Reply to “ওটিটি ১২০ কোটির প্রস্তাব খারিজ করলেন আমির!”
Comments are closed.