তিনটি ধর্ষণের অভিযোগের মধ্যে দুটিতে দোষী সাব্যস্ত হলেন মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসন। গত বুধবার লস অ্যাঞ্জেলেসের একটি আদালত দুটি ধর্ষণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে।
এর ফলে, ড্যানি মাস্টারসনের ৩০ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে। শুনানি শেষে অভিনেতাকে হাতকড়া পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।
মাস্টারসন তার হলিউড হিলসের বাড়িতে ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে তিনজন নারীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ।
২০০৩ সালে দুই নারী ধর্ষণের অভিযোগে অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হলেও ২০০১ সালে তার প্রাক্তন বান্ধবীর অভিযোগের মামলার রায় এখনও দেননি আদালত।
আগামী ৪ আগস্ট এই মামলার একটি শুনানি রয়েছে, যেখানে মাস্টারসনকে শাস্তি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
২০০৩ সালে ধর্ষণের শিকার হয়েছেন এমন একজন নারী বিবৃতিতে বলেছেন,
‘স্বস্তি, ক্লান্তি, শক্তি, দুঃখ— এসব আবেগের একটি জটিল বিন্যাসের অভিজ্ঞতা উপলব্ধি করছি আমি। ড্যানি মাস্টারসনকে তার অপরাধমূলক আচরণের জন্য জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।’
মাস্টারসনের স্ত্রী অভিনেত্রী ও মডেল বিজু ফিলিপস তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কাঁদছিলেন। পরিবারের অন্য সদস্য ও বন্ধুরা নিশ্চুপ ছিলেন।
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে ধর্ষণের অভিযোগে আগের বিচারে জুরি বোর্ড রায়ে পৌঁছাতে পারেননি।
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- টেকনাফে ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- ফরিদপুরে গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর গ্রেফতার
- ফরিদপুরে গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর গ্রেফতার
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা
- লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
- ‘১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে, থাকবে ২০-২৫ দিন’
- ‘খাদ্য আমদানির প্রয়োজন নেই, রফতানির সম্ভাবনা রয়েছে’
- মমতাজ বেগমের রহস্যজনক মৃত্যুর সিআইডির তদন্ত শুরু
- ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন দুই বাংলাদেশী
- উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশি আহত: উপহাইকমিশন
- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পিষে গেছে একেকটি লোহার বগি!
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক
