‘টাইটানিক’র কালজয়ী অভিনেতা লিউ পল্টার আর নেই

না ফেরার দেশে চলে গেলেন ‘টাইটানিক’র কালজয়ী সিনেমার অভিনেতা লিউ পল্টার।অস্কারজয়ী

সোমবার (২৫ জুন) প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর খবর। ৯৪ বছর বয়সে তার জীবনাবসান হলো। খবর হলিউড রিপোর্টারের।

মৃত্যুকালে পল্টার মেয়ে ক্যাথরিন এবং নাতি-নাতনি স্যাম, টেসা ও মিরান্ডাকে রেখে গেছেন। এর আগে, ২০২০ সালে অভিনেতার স্ত্রী ন্যানসি ভাটারের মৃত্যু হয়।

‘টাইটানিক’র কালজয়ী অভিনেতা লিউ পল্টার টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। তিনি টিভি শো ‘দ্য ফ্লাইং নান’, ‘কলম্বো’, ‘দ্য ব্র্যাডি বাঞ্চ’, ‘হিল স্ট্রিট ব্লুজ’ ও ‘এলএ ল’-এ উপস্থিত ছিলেন।

তিনি ওয়াল্টার ম্যাথিউ এবং জিল ক্লেবার্গ অভিনীত কমেডি ড্রামা ‘ফার্স্ট মনডে ইন অক্টোবর’ (১৯৮১)-এ সুপ্রিম কোর্টের বিচারপতির চরিত্রে অভিনয় করেছিলেন।

পল্টার ক্যালআর্টস স্কুল অব থিয়েটারের একজন ফ্যাকাল্টি সদস্যও ছিলেন।

পল্টার অভিনয়ে নৈপুণ্য পছন্দ করতেন এবং এ কারণে তিনি ছাত্রদেরও তা শিখিয়েছেন।

ক্যালার্টস স্কুল অব থিয়েটারের ডিন ট্র্যাভিস প্রেস্টন এক বিবৃতিতে জানিয়েছেন,

‘পল্টার প্রতিটি দৃশ্য, নাটক এবং ক্লাসে গভীর কৌতূহল, যত্ন, বুদ্ধি ও হাস্যরসভাবে গড়ে তুলতেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card