দীর্ঘদিনের অনাহারে রাস্তায় পড়ে ছিলো তামিল অভিনেতার মরদেহ

দীর্ঘদিনের অনাহারে এবং শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হলেন তামিল অভিনেতা মোহন । তার মৃতদেহ মাদুরাইয়ের থিরুপারঙ্কুন্দ্রমের একটি রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চরম দারিদ্রের মধ্যে দিন গুজরান করছিলেন মোহন। অভিনয়ের সুযোগ না পেয়ে হন্যে হয়ে চাকরিও খুঁজছিলেন তিনি।

কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন।

জানা যায়, সালেম জেলায় প্রয়াত অভিনেতা মোহনের নিজের বাড়ি রয়েছে। তবে তা থাকা স্বত্ত্বেও আর্থিক দুরবস্থার জন্য চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতেন তিনি।

পুলিশের অনুমান, দীর্ঘদিনের অনাহারে এবং শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে,

‘গত ৩১ জুলাই রাস্তার ধারে মোহনের মৃতদেহ পাওয়া যায়। থিরুপারঙ্কুন্দ্রম পুলিশ ময়নাতদন্তের জন্য তার দেহ মাদুরাইয়ের সরকারি হাসপাতালে পাঠায়।’

‘এরপর পুলিশ সালেমে তার পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেয়। মোহনের দুই ভাই এবং তিন বোন রয়েছেন। তারা সবাই সালেমে থাকেন।’

‘আশির দশকের গোড়া থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত তামিল চলচ্চিত্র জগতে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছিলেন মোহন।’

‘বড় বড় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাকে।’

‘১৯৮৯ সালে জনপ্রিয় তামিল ছবি ‘অপূর্ব সগোধরারগল’-এ অভিনেতা কমল হাসানের বন্ধুর চরিত্রে তার অভিনয় এখনও দর্শকদের মনে রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি