দ্বিতীয় সন্তান আগমনের সম্ভব্য সময় জানালেন শুভশ্রী!

ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর প্রথম সন্তান ইউভানের পর শুভশ্রীর কোলজুড়ে আরও নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার সন্তান প্রসবের সম্ভব্য সময় ‘ডিসেম্বর’।

এ প্রসঙ্গে শুভশ্রী বলেন,

‘কাজের ব্যাপারে আমি চুজি। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই।

আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, যেসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে।

যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব, কারণ ডেলিভারির পর শরীরকে সময় দিতে হবে পুরোপুরি সুস্থ হতে।’

প্রসঙ্গত, গত ২৭ জুন সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে সুখবরটি দিয়েছিলেন শুভশ্রী।

বাবা মায়ের হাত ধরে হাঁটছে ইউভান, মুখে উপচে পড়ছে হাসি। পরনের টি-শার্টে লেখা— বিগ ব্রাদার। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, বড় দাদা হচ্ছে ইউভান।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card