পাহাড়চূড়ায় অভিযানে গিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডস। তারপর গত পাঁচ মাস কোনো খোঁজ মেলেনি। অবশেষে তার কঙ্কালের খোঁজ মিলল বরফে ঢাকা শৃঙ্গে!
৬৫ বছরের এই অভিনেতা অস্কারজয়ী ছবি ‘অ্যা রুম উইথ অ্যা ভিউ’তে অভিনয় করেছিলেন।
অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে শীঘ্রই পরীক্ষার ফল হাতে এলে তা জানা যাবে বলে জানিয়েছেন সান বার্নারডিনো কাউন্টির শেরিফ।
পর্বতারোহণের নেশা ছিল প্রয়াত অভিনেতা জুলিয়ান স্যান্ডসের। গত ১৩ জানুয়ারি তিনি লস অ্যাঞ্জেলসের সান গ্যাব্রিয়েল পর্বতমালায় যান অভিযানে।
এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। সেখানকার মাউন্ট বাল্ডি পর্বতারোহীদের খুব প্রিয় এক জায়গা।
জুলিয়ানও সেই শৃঙ্গেই উঠতে চেষ্টা করেছিলেন। কিন্তু প্রবল শৈত্যের কবলে পড়ে যান তিনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,
‘প্রতিকূল আবহাওয়াতেই কোনো দুর্ঘটনা প্রাণ কেড়েছে তার।’
হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা গেছে,
‘সেই সময় সেখানকার তাপমাত্রা নামতে নামতে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।’
‘গত ২৫ জুন ওই এলাকা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কালের শরীরকেই চিহ্নিত করা হয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেতার শরীর হিসেবে।’
আরও পড়ুন:
- ফের মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী
- ট্রেনে শেষ দিনে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা
- মাথা নত নয়, উঁচু করে চলবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
- খুলনায় তুলার গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- ঈদ কে সামনে রেখে খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তা
- চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো খন্দকার মোশাররফকে
- বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হবে অক্টোবরে
- সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ, হাজিরাও দেবেন পশু কোরবানি
