প্রয়াত ফারুকের আসনে এবার ফেরদৌস মনোনয়নপত্র কিনলেন

ঢাকা-১৭ আসন থেকে উপ নির্বাচনে অংশ নিতে ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ।

তবে এর আগেই, নির্বাচনে অংশ নিতে ইচ্ছা পোষণ করেছিলেন ফেরদৌস। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন,

‘মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করব।’

এদিকে, ফেরদৌস ছাড়াও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন নায়ক ফারুকের এই আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। ড্যানি সিডাক, কৌতুক অভিনেতা সিদ্দিকুর রহমান রয়েছেন এ তালিকায়।

উল্লেখ্য, প্রয়াত চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন।

দুই বছর আগে ২০২১ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় রক্তের সংক্রমন ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন।

১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ফারুকের মৃত্যুর পরই আসনটি শুন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি