হঠাৎ মধ্যরাতে ফাঁস হয় অভিনেতা শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
এরপরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান সুনেরাহ। নাম প্রকাশ না করে তিনি ইঙ্গিতে দোষ চাপান রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির ওপর। এদিকে, এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন,
‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন?
এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা।
ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’
এ সময় দাম্পত্য জীবনে টানপোড়ন চলছে উল্লেখ করলে পরী বলেন,
‘এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারও পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে।
গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না!’
এর আগে, আজ মঙ্গলবার রাত দেড়টা নাগাদ হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন।
ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ।
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- ফের তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
- চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- দিনাজপুরে ভারত থেকে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার
