ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এর একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ’র বরাত দিয়ে খবর আল আরাবিয়ার।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে জানান, বুধবার রাতে একটি বড় শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।
গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরও জানায়, আমরা ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।
