উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

ভারতের উড়িষ্যার তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় পাওয়া তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮৮ জন, আহত ৯ শাতধিক। এ ঘটনায় শোকগ্রস্ত পুরো ভারতের অন্যান্য মানুষের মতো এ ট্রেন দুর্ঘটনায় বলিউডের তারকারও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

শনিবার (০৩ জুন) সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বলিউডের ভাইজান সালমান খান একটি পোস্ট করে বলেন, 

‘দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।’

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

‘ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এ কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।’

জুনিয়র এনটিআর টুইটারে লিখেছেন,

‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তিদের কথা ভাবছি। এই কঠিন সময়ে তাদের শক্তি এবং সমর্থন দিন।’

 

শোক জানিয়ে পোস্ট করেন সোনু সুদও। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন অভিনেতা।

উল্লেখ্য, উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম।

সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এ ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে।

মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।

আরও পড়ুন:

এনএএন টিভি