ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে বিশাল একটি গাছ উপড়ে পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (০৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজ্যটির আকোলা জেলায় ঘটনাটি ঘটে, তখন সেখানে এক মন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল।
ভারথীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেয়।
এ সময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে টিনের চালাটির ওপর আছড়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন লোক চালাটির নিচে চাপা পড়ে এবং সাতজন প্রাণ হারান।
এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়ে।
এক্সক্যাভেটর এনে গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে নিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
- ছেলের জন্য নিজের সাথে ফোন রাখেন না পরীমনি
- ঈদে এবার বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে বিভাগ
- ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যা করলো ছোটো ভাই
- মম এখন ‘ওলট পালট’-এ
- পবিত্র মাহে রমজানে স্মাইল-নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যতিক্রমধর্মী আয়োজন
- এবারের ঈদুল ফিতরে থাকছে না বিশেষ ছুটি
- চকরিয়া _প্রবাসী_ফোরাম এর দুবাই শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি
- চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু রাবির ভর্তি পরীক্ষার
- জাবির ডেপুটি অনুমতি ছাড়া ষষ্ঠ সমাবর্তনের নিমন্ত্রণপত্র
- বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সন্দেহজনক দুই যুবককে খুঁজছে গোয়েন্দারা
- ডিএনসিসির মনিটরিং টিম অভিযানে আসে খিলগাঁও মার্কেটে
- জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু
এন এন এন টিভি
