কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কালবেলা পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।
১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান ‘সাহিত্য আকাদেমী’ পুরস্কার পান। এছাড়া বঙ্কিম পুরস্কার, আইওয়াইএমএস পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন বাঙালির প্রিয় লেখক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।
আরও পড়ুন :
- নয়ামাটি হোসিয়ারী পল্লী সরানোর পরিকল্পনা!
- চিকিৎসকের পরামর্শে বা এমনিতেই খাওয় যায় ক্যালসিয়াম
- নারায়ণগঞ্জে যোগ হচ্ছে আরেকটি ফায়ার স্টেশন ‘অগ্নিশীতলক্ষ্যা’
- ১২ ফুট লম্বা অজগর সাপ চলে আসলো লোকালয়ে!
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে
- রাশিয়ার উরাল তেলের প্রতি চীন ও ভারত এর আগ্রহ বেশি
- ভুগছেন বেতন বৈষম্যে, ভাগ্য বদলায়নি লঞ্চ শ্রমিকদের
- নারীকে খুনের পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার; আটক ২
- নোয়াখালীতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
- মায়ের সাথে অভিমান; পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Comments are closed.