বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনুমোদন পাওয়া এই গাড়িটি সড়কপথেও চলবে।
জানা গেছে, বিশ্বে মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’ এর তৈরি একটি বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি আইনি অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।
যা সড়কপথে চলাচলের পাশাপাশি বিমানের মতোই আকাশে উড়তে এবং অবতরণ করতে সক্ষম।
এর আগে, আলেফের তৈরি গাড়িটি ২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল। বৈদ্যুতিক এই গাড়িটি একবার চার্জ দিলে ১৭৭ কিলোমিটার আকাশপথে ও ৩২২ কিলোমিটার সড়কপথে পাড়ি দিতে সক্ষম।
জানা গেছে, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।
তবে ‘আলেফ অ্যারোনেটিক্স’ এখনও এই গাড়ির বিক্রয়যোগ্য মডেল নির্মাণ শুরু করেনি। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা শুরু হবে।
আরও পড়ুন :
- শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা
- নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে আইনি নোটিশ প্রদান
- গাজীপুরে চলন্ত পিকআপে আগুন; প্রাণে রক্ষা পেলেন ১৫ যাত্রী
- কিশোরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১
- লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত বলিউড বাদশাহ
- কলকাতার আরও একটি সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী
- নিয়মিত মৌরি খেলে পাওয়া যাবে বহু উপকার!
- বর্ষাকালেও ত্বক থাকুক ঝলমলে সতেজ!
- হত্যা মামলায় ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ!
- আইপিএল ‘না খেলায়’ বিশাল অঙ্কের পুরস্কার পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার
- শাকিব খানের গোপন বিয়ে-বউ-সন্তান নিয়ে নিশোর কটাক্ষ
