ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির অসংখ্য শিশু নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল তেহরানের হাকিম শিশু হাসপাতালও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি বাহিনী যেন শখ করে শিশু হত্যা করছে।’
তিনি আরও বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান এবং বর্তমানে বিরোধী দলের নেতা ইয়াইর গোলানের এক বিতর্কিত মন্তব্য ইঙ্গিত দেয় যে, একটি সুস্থ মস্তিষ্কের রাষ্ট্র কখনো শখ করে শিশু হত্যা করে না।

এর আগে ইরানি গণমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলের বিমান হামলায় হাকিম শিশু হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণ ঘটে। যদিও ইসরায়েল দাবি করেছে, তাদের হামলা ‘সার্জিক্যাল নির্ভুলতার’ মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে বাকায়ি এটিকে ‘কেবল প্রপাগান্ডা’ বলে অভিহিত করেন।

2 Replies to “‘শখ করে শিশু হ’ত্যা করে ইসরায়েল’ – তীব্র নিন্দা জানাল ইরানের মুখপাত্র”
Comments are closed.