গ্রিক সালাদ

অনেকেই সবজি খেতে পছন্দ করেন না। তবে রেসিপি জানলে বানানো যায় মজার কিছু সালাদ। যা পছন্দ করবে যে কেউ।
ডায়েট প্রিয় ও স্বাস্থ্যসচেতনদের পছন্দের তালিকায় রয়েছে সালাদটি।

উপকরণ

শসা ১৫০ গ্রাম
বিচি ছাড়িয়ে কাটা টমেটো ১০০ গ্রাম
ক্যাপসিকাম ১৮০ গ্রাম
কালো অলিভ ৮৪ গ্রাম
পনির ২২৫ গ্রাম
অলিভ অয়েল ২ টেবিল চামচ
অরিগানো হাফ চা চামচ
গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

একটি বাটিতে ধুয়ে রাখা সব সবজি নিন। একে একে পনির, অলিভ অয়েল, অরিগানো, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে নিন।

Share this news as a Photo Card