বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মতে, ডেঙ্গু হলো একটি ভাইরাল সংক্রমণ যা সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রামিত হয়। এডিস ইজিপ্টাই মশা এ রোগের অন্যতম বাহক।

যে ভাইরাস ডেঙ্গু সৃষ্টি করে তাকে ডেঙ্গু ভাইরাস বলা হয়। তবে এই ভাইরাসের চারটি সেরোটাইপ আছে। এ কারণে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি অন্তত চার গুণ বেশি থাকে। এটাও উল্লেখ্য যে, ডেঙ্গু সৃষ্টিকারী মশা চিকুনগুনিয়া, হলুদ জ্বর ও জিকা ভাইরাসের বাহক।
ডেঙ্গুর লক্ষণ ও উপসর্গ কি কি?
1 . ডেঙ্গুর ক্ষেত্রে ১০৪ ডিগ্রি উচ্চ জ্বরের সঙ্গে তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, ফোলা গ্রন্থি ও ত্বকে ফুসকুড়ি দেখা দেয়।
2 . সংক্রমণের প্রথম ২-৭ দিনকে জ্বর পর্ব বলা হয়। অসুস্থতার ৩-৭ দিন পর রোগী সংক্রমণের জটিল পর্যায়ে প্রবেশ করতে পারে, ফলে সামগ্রিক লক্ষণগুলো আরও খারাপ হতে থাকে।
3 . বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক কর জানিয়েছে, গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে প্লাজমা লিকিং, তরল জমা, শ্বাসকষ্ট, রক্তপাত বা অঙ্গ প্রতিবন্ধকতা হতে পারে।
4 . ডেঙ্গুর গুরুতর পর্যায়ের সতর্কতার লক্ষণগুলো হলো- তীব্র পেটে ব্যথা, ক্রমাগত বমি, দ্রুত শ্বাস নেওয়া, মাড়ি বা নাক দিয়ে রক্তপাত, ক্লান্তি, অস্থিরতা, লিভার বড় হয়ে যাওয়া, বমি বা মলের সঙ্গে রক্ত পড়া।
ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি চারগুণ বেশি কেন?
ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ আছে। একটি সেরোটাইপের সংক্রমণের ক্ষেত্রে শুধু ওই সেরোটাইপের বিরুদ্ধেই শরীরের ইমিউনিটি লড়াই করে।
এ কারণে একজন ব্যক্তি একবার সংক্রামিত হলে সে অন্য তিনটি সেরোটাইপ থেকে আরও তিনবার এটি পেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে জানায়, ডেঙ্গু থেকে সুস্থ হলে নির্দিষ্ট এক সেরোটাইপের বিরুদ্ধে আজীবন ইমিউনিটি কাজ করে বলে বিশ্বাস করা হয়।
তবে সুস্থ হওয়ার পরে অন্যান্য সেরোটাইপের ক্রস-ইমিউনিটি পরবর্তী সংক্রমণে (সেকেন্ডারি ইনফেকশন) অন্যান্য সেরোটাইপগুলোর দ্বারা মারাত্মক ডেঙ্গু হওয়ার ঝুঁকি বাড়ায়।

Comments are closed.