আজকের রাশিফল সম্পর্কে জেনে নেই

প্রতিটি রাশিফল নিজস্ব স্বভাব, গুণ, ধর্ম থাকে। তাই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

আর রাশিফলেই জানা যায় ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। এ ছাড়া কেমন যাবে আপনার দিনটি, কেমনই বা থাকবে আয়-ব্যয়।

আজ বুধবার, ২১ জুন ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার রাশিফল এ দিনটি কেমন কাটবে তা যেনে নিতে পারেন আজকের রাশিফল এ।

মেষ:
কোনো সন্দেহজনক মহিলা থেকে সাবধান থাকুন। পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে।

বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। আপনার কাজের জন্য সুনাম বাড়তে পারে।

ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। মানসিক স্থিতিতে সমস্যা আসতে পারে। স্থগিত প্রকল্পগুলো স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে।

আপনি কাজের সঙ্গে সম্পর্কিত একটি ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

বৃষ:
প্রেমের জন্য বাড়িতে ঝামেলা হতে পারে। রক্তচাপ বাড়তে পারে, সাবধান থাকুন। অশান্তির থেকে দূরে থাকুন।

ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবেন।

সবাই মিরে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। কোনো স্ত্রীলোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন:
সাবধানে গড়ি চালাবেন, দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় না যাওয়াই ভালো। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে।

একটু সাবধানে চলাফেরা করুন, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে।

কারো কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। মিথ্যা কোনো অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ করবেন।

কর্কট:
সকাল থেকে বাতের ব্যথা বাড়তে পারে। নতুন কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না।

দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে।

স্ত্রীর জন্য মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমের আনন্দ লাভ করলেও চিন্তাও বাড়বে।

আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন। অতিরিক্ত লোভ করতে যাবেন না।

সিংহ:
বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকুন। দাম্পত্য কলহ বিচ্ছেদ ঘটাতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে।

পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে কোনো ঝামেলা থাকলে তা কেটে যাবে।

সারাদিন মানসিক চাপ থাকবে। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরের কোনো আত্মীয়ের খবর আসবে।

প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে। নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনো দুশ্চিন্তা সারা দিন আপনাকে যন্ত্রণা দেবে।

কন্যা:
কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসায়ে ঝামেলা থেকে সাবধান থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় যাবেন না।

পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হবে। কারও কাছ থেকে দামি কোনো উপহার না নেয়াই ভালো হবে।

তুলা:
প্রেমে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন।

সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। ব্যবসায়ীরা লাভ অর্জনের জন্য উত্তম সুযোগ পাবেন।

কোনো নতুন সম্পত্তি, বাড়ি বা দোকান কেনার পরিকল্পনা করে থাকলে দিনটি শুভ।

বৃশ্চিক:
প্রেমের প্রস্তাব পেতে পারেন। চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে।

সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন। অবসান ঘটতে পারে ভুল বোঝাবুঝির। ভ্রমণে বাধা আসতে পারে।

মধুর বাণী ও চাতুর্যের ফলে কাজে সাফল্য লাভ করবেন। যোগ্যতা প্রমাণিত করার জন্য ভালো সুযোগ লাভ করবেন।

ধনু:
দিনটি ভাল-খারাপ মিশিয়ে কাটবে। কাছে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে।

জটিলতা কাটিয়ে কর্মস্থলে উন্নতি করতে পারবেন। দীর্ঘদিনের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে।

পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। স্ত্রীর সাহায্যে বিপদমুক্ত হবেন।

পরিবারের সঙ্গে সমস্যা ভাগ করে নিন। আপনি একঘেয়েমি এবং অস্থিরতা অনুভব করতে পারেন।

মকর:
অতিরিক্ত বিশ্বাসের ফলে ঠকতে পারেন। হঠাৎ মামলা-মোকদ্দমায় ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে।

বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনো কাজে হঠকারিতা না করাই ভাল।

জীবনের নানা ঘাত-প্রতিঘাতে আজ মনের আকাশে মেঘ জমতে পারে। চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন।

পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। আয় বাড়বে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ:
জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার অভ্যাসে আপনি বিপদে পড়তে পারেন।

তাই মনকে শান্ত রেখে ধৈর্যসহকারে জীবনের কঠিন পরিস্থিতি সামাল দিতে শিখুন।

পরিবারের কোনো গোপন খবর জানতে পেরে আজ অনেক অবাক হতে পারেন।

অবিবাহিতরা আজ মনের মতো কাউকে খুঁজে পাবেন। মন ভালো রাখতে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন।

মীন:
কর্মক্ষেত্রে পরিবর্তন আসলেও মন অনেকটা শান্ত থাকবে । গবেষণার কাজে বিদেশ ভ্রমণ শুভ হতে পারে।

যে কোনো কাজ সমাধানে বাবার সহযোগিতা পাবেন।

আত্মবিশ্বাসের অভাব হলেও পরিবারের সহযোগিতায় তা জীবনে কোনো সমস্যা তৈরি করবে না।

ব্যবসার প্রসার ঘটতে পারে। বিবাদের পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন।

এনএএন টিভি

Share this news as a Photo Card