বর্ষায় বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ত্বকে টান ধরে বেশি। বৃষ্টিতে ভিজলে ত্বক আরও শুকিয়ে যেতে শুরু করে। তাই বর্ষায় ত্বকের যত্নে প্রসাধনী নয়, বরং রোজের রূপচর্চার রুটিনে আনতে হবে সামান্য বদল। বর্ষায় কেমন হবে রোজের রূপরুটিন?
১. সারা বছর ফেস ওয়াশ ব্যবহার না করলেও বর্ষায় কিন্তু করতেই হবে। কারণ বর্ষার মৌসুমে ত্বকের প্রতিটি কোষে তেল জমে থাকে।
সেগুলো জমে থাকতে থাকতে অনেক সময় ব্রণ, র্যাশ বের হয়। তাই বর্ষায় ফেস ওয়াশ মাখতে যেন ভুল না হয়। এ ছাড়া ফাঙ্গাস সংক্রমণ থেকেও ত্বক সুরক্ষিত থাকে।
২. ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বর্ষায় নিয়ম করে ব্যবহার করুন শিট মাস্ক।
শীতের মতো বর্ষাকালেও ত্বকে টান ধরে। ত্বকে তেলের পরিমাণও বেড়ে যায়। ত্বকের তৈলাক্ত ভাব কমাতে শিট মাস্ক বেশ উপকারী।
৩. বর্ষায় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। কারণ এই ঋতুতে ত্বকের আর্দ্রতা কমতে কমতে তলানিতে এসে ঠেকে।
ত্বক অত্যধিক শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে র্যাশ, ব্রণের সমস্যা বাড়তে শুরু করে। তাই বর্ষায় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি।
৪. বর্ষায় বেশি করে পানি খাওয়া প্রয়োজন। বেশি পানি খেলে ত্বক ভেতর থেকে সতেজ দেখায়।
আলাদা করে কোনো প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন পড়ে না। পর্যাপ্ত পরিমাণ পানিতে ত্বকের অনেক সমস্যাও কমে যায়।
আরও পড়ুন :

Comments are closed.