মুচমুচে নকশি পিঠা রেসিপি

নকশি পিঠা দেখতে খুবই সুন্দর। সেই সঙ্গে খেতেও বেশ সুস্বাদু। এই পিঠা সবার কাছেই পছন্দের। শীতের পিঠার তালিকায় নকশি পিঠা থাকবেই। খুব সহজে অল্প কিছু উপকরণের সাহায্যে তৈরি করা যায় এই পিঠা। এবার নকশি পিঠা তৈরির রেসিপি জেনে নেয়া যাক-

তৈরির উপকরণ: চালের গুঁড়া ৪ কাপ, পানি ৩ কাপ, লবণ সামান্য, ঘি ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল।

সিরা তৈরির উপকরণ: গুড় ১ কাপ, চিনি ১ কাপ ও পানি ২ কাপ।

সিরা তৈরির উপায়: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে জ্বাল করে সিরা তৈরি করে নিন।

পিঠা তৈরির উপায়: প্রথমে পানির সঙ্গে পরিমাণমত লবণ ও ঘি মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ফুটে উঠার পর তাতে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নিন। এবার পিঠার ডো নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে মথে নিন। তারপর আধা ইঞ্চি পুরু করে রুটি বানিয়ে পছন্দমত আকার করে কেটে নিন।

এখন খেজুর কাঁটা বা সূক্ষ্ম কিছু দিয়ে পছন্দমত নকশা করুন রুটিতে। এরপর ডুবো তেলে তা ভালো করে ভাজুন। ভাজা শেষ হলে সিরায় কয়েক মিনিট রেখে তুলে নিন। তবে সিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। তারপর সংরক্ষণ করে রেখে দিন মজাদার নকশি পিঠা।

নকশি

Share this news as a Photo Card