অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।
আজ সকাল সাড়ে ১১ টায় রাজধানীর বিজয় নগরস্থ শ্রম ভবন চত্ত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ চলাকালে এ দাবি করেন দলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম-সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক।
দলের সিনিয়র সহকারী সদস্য-সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন দলের সদস্য-সচিব মজিবুর রহমান মঞ্জু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,
দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন,
যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব আক্তারুজ্জামান ও ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন,
জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে।
অবিলম্বে পদত্যাগ ও অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা
বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানাই।
প্রতিবাদী অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
আরও পড়ুন :
- তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
- ‘এয়ারলাইনস ক্ষতিপূরণ নিয়ম’ ঘোষণা করল সৌদি
- শ্লীলতাহানির পর দোষারোপ, কিশোরীর আত্মহত্যা!
- কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী
- আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: ড. মঈন

Comments are closed.