রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন,
‘সাক্ষাতের সময় হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাকিস্তানের প্রেসিডেন্টের একটি শুভেচ্ছা পত্র হস্তান্তর করেন।’
পাকিস্তানের বিদায়ী হাই কমিশনার বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশে সফলভাবে দায়িত্ব সম্পন্নের জন্য পাকিস্তানের হাই কমিশনারকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম ও
সচিব (সংযুক্তি) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
- ঢামেক হাসপাতালে নবজাতক চুরির ঘটনায় গ্রেফতার ৪
- আমাদের সঙ্গে প্রতিটি দেশের সুসম্পর্ক আছে : প্রধানমন্ত্রী
- বোনকে বাঁচিয়ে জাবির ছাত্রী সৃজনী ট্রাকের ধাক্কায় আহত
- তিন দিনের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় লঘুচাপের আভাস
- ৫ ঘণ্টা পর চালু চলো ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল
- দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের টাইগাররা
- নয়াদিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ভৈরব নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
- রাজধানীতে ছেলের সঙ্গে অভিমান করে মার আত্মহত্যা
- নাটোরে আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
- ডিএমপির দুই কর্মকর্তাকে পদায়ন
- ধামরাইয়ে বাসস্ট্যান্ডে মোটরসাইকেল আরোহী নিহত
- সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ
