এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ভালো শুরু করেছিলেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম ও মেহেদি হাসান মিরাজ।
ওপেনিং জুটিতে ১০ ওভারে এসেছে ৬০ রান। তবে সেই ভালো বেশিক্ষণ টিকেনি।
পর পর দুই উইকেট হারিয়ে আবার ব্যাকফুটে গেছে টাইগাররা।
দশম ওভারে মুজিবের বোলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন নাঈম।
আউট হওয়ার আগে ৩২ বলে ২৮ রান করেছেন তিনি।
নাঈমের আউটের পরের ওভারে দুই বলে শূন্য রানে আউট হন তাওহিদ হৃদয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৬৯ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৪ রানে মিরাজ ও শান্ত চার রানে ব্যাটিং করছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের ম্যাচ থেকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
আগের ম্যাচে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান, শেখ মেহেদী হাসান ও
মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও হাসান মাহমুদ।
এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ।
এখন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই।
আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে।
হারলেই এশিয়া কাপ শেষ।
আরও পড়ুন :
- ঢামেক হাসপাতালে নবজাতক চুরির ঘটনায় গ্রেফতার ৪
- পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে রাষ্ট্রপতির বিদায়ী সাক্ষাৎ
- আমাদের সঙ্গে প্রতিটি দেশের সুসম্পর্ক আছে : প্রধানমন্ত্রী
- বোনকে বাঁচিয়ে জাবির ছাত্রী সৃজনী ট্রাকের ধাক্কায় আহত
- তিন দিনের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় লঘুচাপের আভাস
- ৫ ঘণ্টা পর চালু চলো ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল

Comments are closed.