জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে দুটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় ন্যাপ ভাসানী এবং বিকেল ৫টায় পিপলস লীগের সঙ্গে সংলাপ করবে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুটি বৈঠকেই বিএনপির পক্ষে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।
