শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনাসভা করে সিএইচটিআরএফ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি। এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সে জন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। তিনি তার বক্তব্যে ‘আদিবাসী’, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।

One Reply to “স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না”
Comments are closed.