ওয়ানডে সিরিজে থাকবেন না মাহমুদুল্লাহ রিয়াদ

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে প্রথমবার দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ, এবারে রিয়াদ। তার কারণ হলো, আগামী জুলাই মাসের ৫ তারিখে চট্টগ্রামে শুরু হবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। এই সিরিজ নিয়ে এখনো বাংলাদেশ দল ঘোষণা না করা হলেও রিয়াদের দলে থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

কেননা, সে সময়ে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করবেন জাতীয় দলের এই ফিনিশার।

সবকিছু ঠিক থাকলে ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে রিয়াদের।

এজন্য বিসিবি থেকে ছুটিও নিয়েছেন তিনি। হজ পালন শেষে জুলাইয়ের ৫ তারিখ দেশে ফেরার কথা রয়েছে তার।

এদিকে, আজ থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে টাইগাররা।

টাইগার অধিনায়ক তামিম ইকবাল, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং বিসিবি প্রেসিডেন্টও বিভিন্ন সময় রিয়াদের বিশ্বকাপ দলে থাকা বিষয়ে ইতিবাচক কথা বলেছেন।

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card