এবার নতুন পরিচয়ে ধরা দিচ্ছেন নায়িকা পরীমনি। সিনেমায় অভিনয়ের পর এবার উপস্থাপনায় নাম লেখাতে যাচ্ছেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনায় অংশ নিচ্ছেন রাজ ঘরণী।
এবার ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে পরীমনিকে।
বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়।
চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা।
অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’।
ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা।
তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।
আরও পড়ুন:
- সারাদেশের ঈদের জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- বেইজিংয়ে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড; ২৯ জনের মৃত্যু
- শেরপুরের ঠিকাদারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ
- মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ
- ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া আদায়, যানজট সৃষ্টি হয়নি; বিআরটিএ
- ব্যক্তিগত স্ক্রিনশট ফাঁস, জিডি করেছেন রাজউক শিক্ষক
- ঈদকে সামনে রেখে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
- ছুটির প্রথম দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড
- ফের বাবা হচ্ছেন নেইমার
- শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা
- চন্দ্রিমা উদ্যান মোড়ে গাড়ির ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী বাস
এন এ এন টিভি

Comments are closed.