রাজধানীর তালতলা, গোড়ান, সিপাহিবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী ও
নন্দিপাড়ার উত্তরাংশে আগামীকাল বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
উল্লিখিত এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে গ্যাস পাইপলাইনের সংস্কারকাজ করা হচ্ছে।
এই কাজের জন্য তিতাস সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখছে বলে জানা গেছে।
আরও পড়ুন :
- ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক : স্বাস্থ্যমন্ত্রী
- সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু : রাষ্ট্রপতি
- কেন নির্মাণ করা হয়েছিলো নারায়ণগঞ্জ রেল স্টেশন
- চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মি গ্রেফতার
- সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সবজি বাজারের দ্রব্যমূল্য!
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- বর্তমানে যে সংবিধানটি রয়েছে তা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান: ফখরুল
- ডেল্টা প্ল্যানে ৬ হটস্পট চিহ্নিত, অন্যতম ঢাকা

Comments are closed.