খুলনায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

খুলনায় বিদ্যুতায়িত ফসলি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ ও ইকবাল শেখ।

সোমবার রাত ১১টার দিকে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে সবজিক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শা‌হিন বলেন,

রূপসার আনন্দনগরে এক‌টি সব‌জি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের সং‌যোগ (ক্যাবল) দেওয়া ছিল।

নিহত দুই ভাই যাতায়াতের সময় তা‌রে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মারা যান।

এদিকে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন :

এনএএন টিভি