রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে বাসের ধাক্কায় শামসুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত শামসুল মোল্লার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যৃ হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক মিয়া জানান,
বুধবার রাত ১১টার দিকে মাতুয়াইল বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস শামসুল মোল্লাকে ধাক্কা দেয়।
খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, টাঙ্গাইল থেকে শামসুল মোল্লা কাজলায় মেয়েজামাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
রাতে ওই বাসা থেকে হাঁটতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।
ঘটনার পরপরই বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- নরসিংদীতে ৫১০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স’র শুভ উদ্বোধন
- নারীর মৃত্যুদণ্ড কার্যকর: সিঙ্গাপুর
- ৮ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু:আম গাছ থেকে পড়ে
- বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ
- জেনে নিন ডিওডোরান্ট ব্যবহারের ভিন্ন কিছু উপায়!
- সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের প্রাণহানি
- তিনদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
- মুন্সীগঞ্জে ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
- এসএসসির ফল প্রকাশ শুক্রবার ১১টায়
- আগামী তিনদিনে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা
- লিওনেল মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ
- জুতোয় করে ইয়াবা পাচারকালে দুই নারী মাদক কারবারি আটক
- হেনরি কিসিঞ্জার সাক্ষাৎ করেছেন সি চিন পিংয়ের সঙ্গে

Comments are closed.