২৭ জুলাই বাংলাদেশ স্কাউটস নরসিংদী সদর উপজেলার আয়োজনে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে ৫১০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭-৩১ জুলাই ৫ দিনব্যাপী ৫১০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করেন
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা স্কাউটসের সভাপতি আসমা সুলতানা নাসরীন।
নরসিংদী সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মনজিল এ মিল্লাত’র সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

এ সময় বক্তব্য রাখেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক স্কাউটার মোঃ রফিকুল ইসলাম,
সদর উপজেলা স্কাউটস কমিশনার আব্দুল করীম। কোর্স লিডার স্কাউটার মোঃ আব্দুস সাত্তার এএলটি,
এএলটি আকরাম সরকার, এএলটি আমিনুল ইসলাম, উড ব্যাজার মাহফুজা বেগম,
উড ব্যাজার মিয়া মোহাম্মদ হাসিব, উড ব্যাজার মোহাম্মদ ফিরোজ মিয়া, উঠ ব্যাজার মাহাবুব আলম,
উড ব্যাজার স্কাউট ইয়ামিন মিয়া, উড ব্যাজার রানা, বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক (নরসিংদী কিশোরগঞ্জ) উড ব্যাজার মোঃ শরিফ হোসেন।
এ সময় জেলা স্কাউটস লিটার স্বপন কুমার দাস, কাব লিডার পরিতোষ চন্দ্র দাস।
সভাপতির বক্তব্যে আসমা সুলতানা নাসরীন শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন,
আপনাদের মাধ্যমে নরসিংদী সদর উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা প্রশিক্ষণ শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে দল গঠন করবেন।
তিনি আরো বলেন,
যে প্রতিষ্ঠানে একটি দল আছে আরেকটি দল গঠন করবেন। স্কাউটের ছেলে মেয়েরা স্মার্ট হয়। ২০৪১ সালের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়বো।
তিনি স্কাউটের ৭ টি আইন মেনে চলার কথা বলেন।
স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী, স্কাউট সকলের বন্ধু, স্কাউট বিনয়ী ও অনুগত, স্কাউট জীবের প্রতি সদয়, স্কাউট সদা প্রফুল্ল, স্কাউট মিতব্যয়ী, স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল।
উল্লেখ্য, কোর্স জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, নরসিংদী সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কোরবা,
পিটিই ইন্সট্রাক্টর আজিজুন্নেছা ইলাসহ সদর উপজেলার স্কুল ও মাদ্রাসার ৪০ জন শিক্ষক অংশ গ্রহণ করছে।

Comments are closed.