বন্যহাতির আক্রমণে মানুষের মৃত্যুরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করছে বলে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘মানুষের এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ করতেই হবে। এ বিষয়ে সরকারের উদ্যোগের সাথে সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
প্রায়শই দেখা যায়, অনেকে অতিউৎসাহী হয়ে বন্য হাতির দলের একেবারে কাছে চলে যায়, ফলে হাতির আক্রমণের শিকার হয়।
ফলে এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যু এড়াতে মানুষকে অপ্রয়োজনে বন্য হাতির নিকটে যাওয়া বন্ধ করতে হবে।
বুধবার (১৭ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যে’ হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
এ বিষয়ে বন অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন,
‘এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। জনগণকে বন্যহাতির কাছ থেকে দূরে রাখার বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে।
এছাড়া, বন্যহাতির গতিবিধি নিয়ন্ত্রণে সোলার ফেন্সিং স্থাপন, সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নসহ প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অপরদিকে, ফসলসহ অন্যান্য ক্ষতি হলে জনগণকে দ্রুততম সময়ে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দিতে হবে। বন্যহাতির খাদ্য হিসেবে কলাগাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে।
আরও পড়ুন :
- সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা
- নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ
- সরকার যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে
- ১৫ কোটি টাকা ব্যয়ের রাবারড্রামটি এখন কৃষকের মরণ ফাঁদ
- নওগাঁয় ধানের দর কমলেও বাড়তি চালের দাম
- ভুয়া সার্টিফিকেট বিক্রি করায় প্রকৌশলী সহ গ্রেফতার ৪
- তালায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন
- আধুনিক জীবনে উচ্চ রক্তচাপ বেশি প্রভাব ফেলছে
- আবির এবার ‘বাদামী হায়েনার কবলে’!
- রূপগঞ্জে পাওয়া শিশুর লাশের পরিচয় মিলেছে
- অ্যাম্বুলেন্স ভাড়া নেই; মেয়ের লাশ বাইকে নিয়েই গন্তব্যস্থলে বাবা!
- রুশ হামলায় ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস, যা বলল যুক্তরাষ্ট্র
- ভারত মহাসাগরে চীনা নৌকাডুবি; নিখোঁজ ৩৯
- প্রথমবারের মতো ভয়াবহ আর্থিক সংকটে আর্জেন্টিনা!
- নারায়ণগঞ্জে ফোর মার্ডার: ২ জনের মৃত্যুদণ্ড বহাল
- দেশের আট বিভাগে বৃষ্টির আভাস; কমবে তাপমাত্রা
- লক্ষ্মীপুরে অস্ত্র কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড
- বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

Comments are closed.