ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ডেঙ্গু তে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে অতীতের সব রেকর্ড ভেঙেছে ।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬১ হাজার রোগী। যার মধ্যে ২৮১ জন মারা যান।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ বলেন, বর্তমানে ডেঙ্গুর যে পরিস্থিতি তাতে আমরা সহসা এডিস মশা নিয়ন্ত্রণে আনতে পারবো বা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে, বিষয়টা তেমন না। বর্তমান পরিস্থিতি ২০১৯ সালের চেয়েও খারাপের দিকেই যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনায় বেশি জোর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ডেঙ্গুর বিরুদ্ধে সারা বছরই প্রতিরোধমূলক কার্যক্রম জারি রাখার কথা বলা হচ্ছে।

তবে ডেঙ্গু থেকে বাঁচতে ব্যক্তিগত সতর্কতা সবচেয়ে বেশি জরুরি। তাই আপনি কিছু ঘরোয়া টোটকা মেনে মশা-মাছি আপনার থেকে দূরে রাখতে পারেন। চলুন জেনে নিই ডেঙ্গু প্রতিরোধে কী কী করা যেতে পারে।

আবৃত থাকা
মশা সবার আগে মানুষের শরীরের হাত ও পা টার্গেট করে। কেননা হাত-পা খোলা থাকে সবারই। তাই ঘরে কিংবা বাইরে সব জায়গাতে হাত-পা ঢেকে রাখার চেষ্টা করুন। এ জন্য আপনি ফুল প্যান্ট, ফুলহাতা শার্ট, জুতা ইত্যাদি ব্যবহার করতে পারেন।

দরজা-জানালা বন্ধ রাখা
সন্ধ্যা ও রাতের বেলা মশার উপদ্রব বৃদ্ধি পায়। তাই সন্ধ্যায় ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন। এছাড়া মশার উপদ্রব থেকে বাঁচতে জানালায় ‘মসকিউটো নেট’ লাগাতে পারেন।

পানি অপসারণ
মশার বিস্তার রোধে অবশ্যই বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ করতে হবে। এছাড়া ময়লা রাখার পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। টবে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখেতে হবে।

ঘরোয়া সমাধান
মশা তাড়ানোর কিছু ঘরোয়া উপাদান আছে, যা আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন। এরমধ্যে রয়েছে- কর্পূর, সরিষার তেলের সঙ্গে মেশানো ক্যারম সিড বা জোয়ান ইত্যাদি। এছাড়া নিম ও ল্যাভেন্ডার অয়েল, ইউক্যালিপ্টাস অয়েল ইত্যাদিও মাশা তাড়াতে উপকারে আসে।

গাছের ব্যবহার
মশা তাড়ানোর আরেকটি কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় হল গাছ। যেমন- তুলসি, সিট্রোনেলা, লেমনগ্রাস ইত্যাদি গাছ মশা তাড়াতে কার্যকরী ভূমিকা রাখে।

এনএএন টিভি

আরও পড়ুন : গরমে ঘামাচি, র‌্যাশ, চুলকানি থেকে মুক্তি পেতে কী করবেন?

গরমে যে যে ভুলে বিস্ফোরণ হতে পারে ফোন, জেনে নিন তা

ঘরে বানানো আচার বর্ষার মধ্যেও ভালো রাখার উপায়!

অতিরিক্ত পরোটা শরীরের জন্য কতটুকু অস্বাস্থ্যকর?