নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ভূঞাকে বিজয়ী করতে রায়পুরা চেয়ারম্যান ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ অক্টোবর) রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল ওয়ান্ডার পার্ক এন্ড ইকো রির্সোটে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রায়পুরা পৌরসভা দুই বার নির্বাচিত মেয়র মোঃ জামাল মোল্লা’র সভাপতিত্বে ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রায়পুরা চেয়ারম্যান ফোরাম এর সাধারণ সম্পাদক মো. রিয়াজ মুর্শেদ খান রাসেল এর পরিচালনায় নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ভূঞার কাপ-পিরিজ মার্কার সারা জেলায় ব্যাপক গনজোয়ার উঠেছে,জাতীর জনক বঙ্গবন্ধুর রাজনীতি সহচর আজীবন নরসিংদী আওয়ামীলীগ সভাপতি প্রয়াত এমপি মোসলেহ উদ্দিন ভুইয়ার ভাই প্রবীন নেতা শেখ হাসিনার পছন্দের প্রার্থীর বিজয় শতভাগ নিশ্চিত করতে দিন রাত- মাঠে চসে বেড়াচ্ছেন নরসিংদী জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম তালেব হোসেন।

নরসিংদী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামীলীগ সভাপতি ও নরসিংদী পৌরসভার সাবেক মানবিক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান,নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য,সরজাল কেএমবি উচ্চ বিদ্যালয় ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয় সভাপতি শিক্ষাবিদ মানবিক নেত্রী লায়লা কানিজ লাকি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ড.ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী,নরসিংদী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি এড. ইউনুছ আলী ভুইয়া,পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চানঁপুর ইউপি চেয়ারম্যান মো: মোমেন সরকার,রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ,চরমধুয়া ইউপি চেয়ারম্যান আহসান সিকদার,মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক,উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার,সাধারন সম্পাদক আলমগীর কবির সরকার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, আওয়ামীলীগ নেতা ফরহাদ মিয়া, সহ রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও পৌরসভা আ-লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।অনুষ্ঠানে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ভূঞাকে কাপ পিরিচ প্রতীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয় নেতৃবৃন্দ।
