টাঙ্গাইলে ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়েছিলেন ১১ বন্ধু। পথিমধ্যে তাদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৩ জন নিহত ও ৫ জন আহত হন।
নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে মো. বাবু মিয়া (৩৫),
একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) এবং আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।
শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘ঈদ উপলক্ষ্যে ১১ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। দ্রুতগামী বাসটি ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল।’
‘এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটে।’
‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা।’
‘আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন,
‘ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি। তবে অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।’
আরও পড়ুৃন:
- আজ থেকে নতুন বাজেট কার্যকর
- ভারতে বাসে আগুন, ৩ শিশুসহ নিহত ২৫
- সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য বাবলা আহত
- কোটালীপাড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
- ঢাকায় বস্তাবন্দি উদ্ধার হওয়ার ৭ দিন পর শিশুর মৃত্যু
- হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে সোমবার
- ফেনীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে খুন
- হজের আনুষ্ঠানিকতা শেষ, হাজিদের ফিরতি ফ্লাইট রবিবার

Comments are closed.