গাজীপুরে চলন্ত পিকআপে আগুন; প্রাণে রক্ষা পেলেন ১৫ যাত্রী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপে থাকা প্রায় ১৫ যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

বুধবার (৫ জুলাই) কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,

‘পিকআপটি মঙ্গলবার রাতে টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল।’

‘পরে বুধবার ভোরে খাড়াজোড়া রেলওভার ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়।’

‘এ সময় চালক টের পেয়ে থামিয়ে দিলে পেছনে ও চালকের পাশে থাকা যাত্রীরা নেমে যায়।’

বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক আতাউর রহমান জানান,

‘বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন:

এনএএন টিভি