ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৬১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে আরও দুই ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৩৩ জন ও ঢাকার বাইরে ২২৮ জন।
বর্তমানে সারা দেশে দুই হাজার ১২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে ৬৩৯ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ১১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় সাত হাজার ৮৯৯ জন ও ঢাকার বাইরে তিন হাজার ২১৭ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা আট হাজার ৯২৩ জন।
এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ছয় হাজার ৩৫৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৬৪ জন।
আরও পড়ুন :
- কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল তৃতীয় জাহাজ
- গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৬১,মৃত্যু আরও ২ জন
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু একজনের
- পুরোপুরি সুস্থ হয়ে অভিনয়ে কামব্যাক করবেন সামান্থা!
- সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িত আরও একজন গ্রেপ্তার
- নেত্রকোনার কংশ নদে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার
- টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
