নরসিংদীর রায়পুরায় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নরসিংদীর রায়পুরা বাজার বাসষ্টেশনে শনিবার (২০ মে) বিকালে উক্ত সভায়
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন সভাপতিত্ব ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ ইমান উদ্দিন ভূঁইয়া সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
এ সময় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্ধোধন করেন নরসিংদী সদর আসন থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী, নরসিংদী ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও
শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,
জেলা আওয়ামী লীগের সদস্য এড.এ বি এম রিয়াজুল কবির কাউছার, জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ,
কেন্দ্রীয় আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সদস্য রিয়াদ আহমেদ সরকার,
মধাবদী পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও মধাবদী পৌরসভা মেয়র মোশারফ হোসেন মানিক,
জেলা আওয়ামী লীগের সদস্য ও হাইরমারা উচ্চ বিদ্যালয় সভাপতি মো: হানিফ মিয়া,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভূঁইয়া,
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড.ইউনুছ আলী ভুইয়া ও যুগ্ম

সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ,
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কেরামত আলী, রায়পুরা পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন,
পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌছ কামাল জুয়েল, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক,
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল,মির্জাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর এলাহী,
চান্দেরকান্দি সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাব্বির হোসেন শিবলী,
জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া,
নরসিংদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর মোহাম্মদ পারভেজ খন্দকার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সোহানা আক্তার ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দিনার,
নরসিংদী জেলা যুব শ্রমিক লীগের আহ্বায়ক রাহিদুল ইসলাম রনী ও সদস্য সচিব ওমর সানী, জেলা মহিলা শ্রমিল লীগ সদস্য সচিব সবুজ ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,পৌরসভা,ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি

Comments are closed.