ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাস চাপায় চিকিৎসক হিল্লোল দে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সাড়ে ১১টাযর দিকে উপজেলার কুঞ্জেরহাটের নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময়ে ফরাজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিল্লোলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায়। তিন মাস আগে বিয়ে করেছিলেন তিনি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,
‘ডা. হিল্লোল দে কুঞ্জেরহাটের নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল লালমোহন হাসপাতাল যাচ্ছিলেন।’
‘ফরাজি বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপায় হিল্লোলের মোটরসাইকেলটি দুমরে মুচড়ে যায়।’
‘স্থানীয়রা চিকিৎসককে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
‘ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।’
আরও পড়ুন:
- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কি
- ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১
- হাফপ্যান্ট পড়ায় সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হলো!
- রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- মরে পঁচে গেছে মায়ের মরদেহ, চারসন্তানের কেউ ছিলেন না পাশে
- উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু
- মোরেলগঞ্জ মডেল স্কুলে অহরহ প্রবেশ করে জোয়ারের পানি
- ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের প্রাণহানি
- ব্রাজিলে মাদককারবারীদের বিরুদ্ধে পুলিশের স্ট্রিং অপারেশনে ৪৫ জন নিহত
- যেসব খাবার খেলে মানবদেহে উদ্বেগ বেড়ে যায়!
- বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী
- ইরানে হিজাব নিয়ে কঠোর আইন
- দেশের ১৯টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
