ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (০১ জুলাই) সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে বাগ-বিতণ্ডার একপর্যায়ে স্ত্রী নুসরাত জাহানকে আঘাত করলে, তিনি বিষপান করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
হরিণাকুন্ডু উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের শাখারীদা গ্রামের মোজাম হোসেনের ছেলে মামুন হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।
নিহত নুসরাত জাহান ঝিনাইদহ সদর উপজেলার রাজনগর গ্রামের জমির গাজীর মেয়ে।
নুসরাত জাহানের পরিবার থেকে জানা যায়,
‘নুসরাত জাহানের বিয়ে হয়েছে মাত্র তিন মাস হয়েছে। তার স্বামী মামুনের অন্য জায়গায় পরকীয়ার সম্পর্ক থাকায় নুসরাতকে মেনে নিতে পারেনি।’
‘এই তিন মাসের তাদের ভেতর দ্বন্দ্ব চলে আসছিল। পরিবারের দাবি নুসরাত জাহানকে আঘাত করে মারার পর মুখে বিষ দেওয়া হয়েছে।’
কাপাশাহাটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য ইসরাইল হোসেন জানান,
‘মামুনদের পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছেন তাদের ছেলের বউ বিষপান করে আত্মহত্যা করেছে। সকাল থেকেই লাশের সাথে রয়েছেন তিনি।’
‘হাসপাতাল থেকে জানতে পেরেছেন তার কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।’
‘লাশটি মর্গে রয়েছে, ময়না তদন্তের পরেই জানা যাবে হত্যা করা হয়েছে না প্রকৃতভাবে আত্মহত্যা করেছে।’
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান,
‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে । এ বিষয় এখনো কোনো মামলা হইনি । ময়না তদন্তের রিপর্টি পেলে ব্যাবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন;
- অবৈধভাবে হজ পালন করতে গিয়ে ১৭হাজার মুসল্লি গ্রেফতার
- গরু ব্যবসায়ীকে হত্যার সময় ১৪ লাখ টাকা ডাকাতি; গ্রেপ্তার ৯
- বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- সুনামগঞ্জে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু
- বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো টিকটকার রাজ
- বাল্টিমোরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় নিহত ২
- বিএনপির মূল কর্মসূচি দেশে বিশৃঙ্খল সৃষ্টি করা: তথ্যমন্ত্রী
