আওয়ামীলীগ সত্য ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আমাদের পিছনে তাকাবার কোন উপায় নেই। বাংলাদেশ আওয়ামীলীগে বিচ্ছিন্নবাদের কোন স্থান নেই। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নীলকণ্ঠ। তিনি বিষ পাণ করেও হজম করতে পারেন। যারা আওয়ামী লীগে বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করতে চান তাদেরকে হুশিয়ার করে তিনি বলেন, আমাদের পিছনে তাকাবার কোনো সুযোগ নেই।
তিনি শনিবার (৯ মার্চ) রাতে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর প্রাঙ্গনে তাকে দেয়া এক বিশাল সংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, অতীতে যারা আওয়ামী লীগে থেকেও বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে ভুল করেছেন, তারা ক্ষমা প্রার্থনা করে মূল শ্রুতে ফিরে আসুন। আমরা রাজনীতিতে অনেক কলাকৌশলের পথ অবলম্বন করে থাকি। আওয়ামীলীগ সত্য ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। নরসিংদীতে আমরা আওয়ামী লীগের আমলে মেঘনা সেতু, সারকারখানাসহ অনেক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

আগামীতে নরসিংদী শহরকে মেগাসিটি শহর করারও পরিকল্পনা আমাদের হাতে আছে। ঢাকা থেকে নরসিংদীতে এক ঘন্টার মধ্যে সহজে পৌছে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি ইঞ্জিনিয়ার ড. মাসুদা সিদ্দিক রোজী, আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, সহসভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা এসএম কাইয়ুম, দীপক কুমার সাহা, আসাদুজ্জামান খোকন, রঞ্জন কুমার সাহা,জেলা যুবলীগ সভাপতি পদ প্রার্থী মিঞা মো: মঞ্জ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ,মহিলা লীগ,মৎস্যজীবি লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দারা ।

শুরুতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী ও এমপিদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে টিভি ও বেতার শিল্পীরা সংগীত পরিবেশন করে দশক মাঠ মাতিয়ে তুলেন।