রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে সকাল থেকে মেঘলা আকাশের পাশাপাশি দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ায় রূপ নিয়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। আর আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ২৫কি.মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

One Reply to “আজ ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা”
Comments are closed.