আলোকিত নরসিংদীর উদ্যোগে অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে

কনকনে শীতে হিমেল হাওয়ায় #৩৯;আলোকিত নরসিংদীর #৩৯; নামক সামাজিক
সংগঠন নরসিংদী স্টেশন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধশতাধিক
ছিন্নমূল পথ শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে আজ দুপুর ১২টায়
নরসিংদী পৌর পার্কে বিতরণ করা হয় ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র। এ
সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর
মোহাম্মদ আলী, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক ও আলোকিত
নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল । এসময় আরো
উপস্থিত ছিলেন নবসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক হলধর দাস,
দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিলে মিলাদ, সহ প্রমুখ।তীব্র
কনকনে শীতে জনজীবন যখন বিপর্যস্ত, চারদিকে ঘনকুয়াশায় আচ্ছন্ন,
তখন ছিন্নমূল শিশুরা খালি গায়ে হাড়কাঁপানো শীতে কাপছে। আলোকিত
নরসিংদীর উদ্যোগে একটু উষ্ণতার পরশ যেন স্বস্তি ফিরে পেল।
শীতবস্ত্র পেয়ে আনন্দে শিশু হালিমা বলেন,য়ঁড়ঃ; এখন থেকে আর আমাগো শীত
করবো না।
য়ঁড়ঃ; প্রফেসর মোহাম্মদ আলী বলেন,য়ঁড়ঃ; আলোকিত নরসিংদীর একটি মহতীউদ্যোগ
শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিশুদের কষ্ট অনেকটা লাঘব হবে বলে আশা
করি।
য়ঁড়ঃ; আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন,য়ঁড়ঃ; প্রতি
বছর আমরা এই ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। তাদের
কষ্টের কথা ভেবে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহ্ধসঢ়;ত থাকবে।

 

 

Share this news as a Photo Card