ক্রিকেটে আলাদা মাঠ এবং ইন্ডোর স্টেডিয়াম নির্মানের প্রতিশ্রুতি দিলেন নরসিংদীর জেলা প্রশাসক

নরসিংদী জেলার মাননীয় জেলা প্রশাসক এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খাঁন মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় উদ্বোধন হলো বঙ্গবন্ধু নরসিংদী জেলা দ্বিতীয় বিভাগ T-20 ক্রিকেটলীগের।

নরসিংদী জেলার ক্রীড়াঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ২২ টি দলের অংশগ্রহনে শুরু হওয়া এই লীগ উদ্বোধন করেন নরসিংদী জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) , ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মোস্তফা মনোয়ার । অনুষ্ঠানের শুরুতেই দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আহ্বায়ক জনাব আনিসুর রহমান ভূঁইয়া জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বক্তব্যে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাহিনুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি মহোদয়কে জেলার ক্রিকেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। লীগ কমিটির আহ্বায়ক প্রধান অতিথি মহোদয়কে ছয় বছর পর ক্রিকেটকে মাঠে ফিরিয়ে এনে জেলা প্রিমিয়ার ক্রিকেট লীগ, জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ শেষ করে আজ দ্বিতীয় ভাগ লীগ শুরু করার জন্য নরসিংদী জেলার সকল ক্রিকেটারদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে ক্রীড়াঙ্গনে সুশৃঙ্খলা বজায় রাখার উপর জোড় দেন। তবেই নরসিংদীতে ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলা এগিয়ে নিয়ে যাওয়ার সহজতর হবে। সবশেষে খেলার আরো উন্নয়নের লক্ষ্যে নরসিংদীতে একটি ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন। এবং সারা বছর ক্রিকেট খেলা চালু রাখার স্বার্থে ক্রিকেটের জন্য আলাদা একটি মাঠ বরাদ্দের আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মোস্তফা মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক রন্জন কুমার সাহা ও আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া। নির্বাহী সদস্য শহীদুল ইসলাম মোল্ল্যা রনী, শরীফুল খন্দকার, শফিকুল আলম রানা, সুলতানউদ্দীন আহমেদ, মিনহাজ মিঞা, মিলন মিঞা এবং শফিকুল গনি রাজীব। আরো উপস্থিত ছিলেন ক্যাম্ব্রীজ স্পোর্টিং ক্লাবের কর্নধার নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক জনাব আল-আমিন রহমান।

উদ্বোধনী খেলায় শহীদ জনবন্ধু লোকমান হোসেন স্মৃতি সংসদ এবং ক্যাম্ব্রীজ স্পোর্টিং ক্লাব।