নরসিংদীতে জমিয়াতুল মোদারেছীনের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি, বশির আহম্মেদ মোল্লা : আমাদের আদিপিতা আদম (আঃ) ও মাতা বিবি হাওয়া, আমাদেরকে বানর থেকে সৃষ্টি হইনি -বক্তাগন

মাদরাসা শিক্ষক কর্মচারীদের ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন নরসিংদী জেলা শাখা গতকাল সোমবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টা থেকে এ সংগঠনের নেতাকর্মীগণ খন্ড খন্ড মিছিল আকারে নরসিংদী প্রেস ক্লাব সংলগ্ন উপজেলা মোড়ে একত্র হতে থাকে পরে তা বিশাল আকার ধারণ করে। পরে বেলা ১১টায় পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন জমিয়াতুল মোদারেছীনের নেতাকর্মীগণ। এ বিশাল মানববন্ধনে নেতৃত্বদেন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন নরসিংদী জেলা শাখার সভাপতি শিবপুর উপজেলাধীন কুমরাদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ আঃ জলিল। স্বাগত বক্তব্য রাখেন এ সংগঠনের সাধারণ সম্পাদক ও চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু রায়হান ভূইয়া। বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন আল মাদানী, মাদ্রাসায়ে গাউছিয়া সুন্নিয়া পেশোয়ারী নরসিংদীর অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, জমিয়াতুল মোদারেছীন এর শিবপুর উপজেলা শাখার সভাপতি মজুরুল ফকির, রায়পুরা উপজেলা শাখার সভাপতি তাজ উদ্দিন, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ সাইফুল্লাহ প্রধান, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ হাফিজ উদ্দিন, অধ্যক্ষ এমএ হান্নান মিয়া, এএইচ সানাউল্লাহ।

জমিয়াতুল
বক্তব্য শেষে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন, মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে আমাদের এ অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মোদারেছীন এর আজকের শান্তিপূর্ণ এ মানববন্ধন।আমরা সর্বশক্তিমান আল্লাহ তা আলার বান্দা, আমাদেরকে আল্লাহ মানব থেকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম (আঃ), মাতা বিবি হাওয়া। আমাদেরকে কখনো বানর থেকে সৃষ্টি করা হয়নি। বরং এমন ঘটনা রয়েছে হযরত দাউদ (আঃ)এর আমলে আল্লাহ তা আলা এক ধরণের নাফরমানি করা মানুষকে বানর বানিয়েছিলেন। আমাদের ৯১ ভাগ মুসলমানের দেশে পাঠ্যপুস্তকে ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে নাস্তিক বৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ (মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে) দেব দেবীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি এবং দেবতাদের পরিচয় দেয়া হয়েছে যা আধুনিক জ্ঞান বিজ্ঞানে প্রত্যাখ্যাত। বর্তমান সিলেবাসের এসব পাঠ্যপুস্তক থেকে আমাদের কোমলমতি শিশু বাচ্চারা যদি শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে তারা ইমান হারা হবে। এতে ও ধর্মপ্রাণ মুসলমানদের মর্মাহত এবং তাঁদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে সংকিত করে তুলবে।

Share this news as a Photo Card