বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি: ‘ফায়ার সার্ভিস এর কর্মীরা, তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা করে -জেলা প্রশাসক।
দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার নরসিংদীতে ফায়ার সপ্তাহ এর উদ্বোধন ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী গতকাল বেলা ১১ টায় এ অফিস প্রাঙ্গনে উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান খান ফায়ার সার্ভিস অফিসের পৌছলে প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নবাগত উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জেলা প্রশাসকের সাথে ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুম, নরসিংদীর এসিল্যান্ড মেহেদী হাসান কাউছার।
উপস্থিত ছিলেন নরসিংদী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী হাজী আবদুস সাত্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন। জেলা প্রশাসক এরপর জাতীয পতাকা উত্তোলনের মাধ্যমে ফায়ার সপ্তাহ ২২ এর উদ্বোধন করেন। এসময় ফায়ার সার্ভিস এর পতাকা উত্তোলন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদীর সহকারি পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। এর পর প্যারেড পরিদর্শন ও ফায়ার সার্ভিস বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক। পরিদর্শন শেষে অতিথিগণ মঞ্চে আসন গ্রহণ করেন ও বক্তব্য রাখেন। এরপূর্বে প্রধান অতিথি বেলুন উড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী উপ সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। প্যারেড কমান্ডারের নেতৃত্বদেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী প্রেসিডেন্ট পদক প্রাপ্ত স্টেশন মাস্টার মোঃ রায়হান।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ফায়ার সার্ভিস এর কর্মীরা, তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা করে। তারা সেবা করতে গিয়ে তাঁদের জীবনের মায়া করেন না। দুর্ঘটনা হচ্ছে আমাদের অসচেতনতার ফসল আর দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক। সকল দুর্ঘটনার পূর্বে আমাদেরকে সর্তক থাকতে হবে, সচেতন হতে হবে। তা হলে আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে রেডক্রিসেন্ট এর সেবক-সেবিকারা উপস্থিথ ছিলেন।

Comments are closed.