নরসিংদীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পাড়াতলী, শ্রীনগর, চাঁনপুর, বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর ৬টি ইউনিয়নের পৃথক স্থানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দৌড়,র্দীঘলাফ সহ ৩২ খেলার আয়োজন করা হয়েছে।
আজ সকালে নরসিংদীর পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন হোসাইন এর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক আমজাদ আলীর সঞ্চলনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠানে চরাঞ্চলের পাড়াতলী,শ্রীনগর, চানঁপুর ৩টি ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থীরা দৌড়, র্দীঘলাফ সহ ৩২ খেলায় অংশগ্রহন করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানা বেগম ফাউন্ডেশনের পরিচালক,পাড়াতলী ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের আহবায়ক আলহাজ¦ ফেরদৌস কামাল জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা থানা এ এস আই খোকন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হাসিম ভেন্ডার, পাড়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোগল মাষ্টার,পাড়াতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি ডা: শফিকুল ইসলাম, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কমিটির সদস্যগন সিরাজুর রাহমান রুবেল,ডা: আব্দুস সামাদ মাষ্টার,ডা: জামাল উদ্দিন,ডা: নাছির উদ্দিন,জুহর মিয়া মেম্বার, পাড়াতলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সি: শিক্ষক হারিছুল হক ও আবু বাকার, সমাজ সেবক মো: বাচ্চু মিয়া সহ স্থানীয় নেতবৃন্দরা।
অপর দিকে বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাঁশগাড়ী,চরমধুয়া,মির্জারচর ৩টি ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থীরা দৌড়,র্দীঘলাফ সহ ৩২ খেলায় অংশগ্রহন করেন। বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো: জাকির হোসেন জুনি এর সঞ্চলনায় বাশঁগাড়ী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো: গোলাম আল-বাকী, সদস্য রিপন মিয়া,মির্জারচর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,চরমধুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়ের সি: শিক্ষক মো: আফাজ উদ্দিন,সহকারী শিক্ষক গোলামুর রহমান,সি: শিক্ষক রোজি আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।
বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

Comments are closed.