নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে। ২রা জানুয়ারী সকালে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে যুব গেমস শুভ উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়ার সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদীর এডিসি (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি জোসনা আফরোজ, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূইয়া,জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জুলহাস
মিয়া,বিশিষ্ট ঠিকাদার জহিরুল হক,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক বিলকিছ বেগম প্রমূখ।

জানাগেছে,২রা জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত জেলা পর্যায়ের যুব গেমসে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর, পলাশ ও সদর উপজেলা থেকে এথলেটিক্স, ব্যাডমিন্টন, কারাতে সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ১০০ মিটার স্প্রিন্ট তরুণ ইভেন্টে শিবপুর উপজেলার ইয়াছিন ১ম এবং মনোহরদী উপজেলার মোকছেদ রায়হান অপু ২য় স্থান অর্জন করে। ১০০ মিটার স্প্রিট তরুণী ইভেন্টেু পলাশ উপজেলার সাবিনা আক্তার রুবী ১ম স্থান এবং রায়পুরা উপজেলার জোনাকী ২য় স্থান অর্জন করে।

