নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের মহিষমারা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ এর কাছাকাছি হবে বলে ধারণা করছে পুলিশ। তাঁর পড়নে ছিল সবুজ রংয়ের লুঙি, নীল শার্ট ও জিন্সের জ্যাকেট। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা স্টেশনে পৌছার আগেই মহিষমারা এলাকায় ওই ব্যক্তি ট্রেনের চাকায় কাটা পড়েন। এতে তাঁর গলা দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির সঙ্গে থাকা দুইটি মুঠোফোন উদ্ধার হয়েছে। একটি মুঠোফোনের কললিস্টে থাকা কয়েকটি নাম্বারে ফোন করা হয়েছে। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা। মরদেহ সুরতহাল শেষ করে মর্গে প্রেরণ করা হয়েছে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
